প্রকাশিত: ০৯/১২/২০২০ ৮:৫৪ এএম
ফাইল ছবি

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে তাদের আদি জন্মভূমি রাখাইনে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখবে নেদারল্যান্ড ও সুইডেন। ইউরোপিয়ান ইউনিয়নের দেশ দুটির রাষ্ট্রদূতরা এ কথা জানিয়েছেন। খবর বাসসের।

নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মঙ্গলবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন এবং বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে গত ৫ ডিসেম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।

পরিদর্শনের পরে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মঙ্গলবার স্থানীয় এক যুক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে জরুরি প্রয়োজনের সময় বাংলাদেশ উদারভাবে তাদের আশ্রয় দিয়েছে, এটি গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতাদের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে।

পরিদর্শনকালে উভয় রাষ্ট্রদূত স্থানীয় সরকারের কর্মকর্তা এবং মানবিক সহায়তা কর্মীদের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন।

পরিদর্শন শেষে বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভারুইজ বলেন, ‘আমরা অব্যাহতভাবে মিয়ানমারে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহিতার দিকে মনোনিবেশ করবো এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য চাপ অব্যাহত রাখবো।’

রাষ্ট্রদূত বলেন, ‘এখানে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে মধ্যমেয়াদি সমাধান এগিয়ে নিতে বিকল্পগুলো নিয়ে মতবিনিময় জরুরি কেননা স্বল্প মেয়াদে এই প্রত্যাবর্তনের সম্ভাবনা কম।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...