প্রকাশিত: ০৮/০৪/২০১৮ ২:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক ::
রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারি মহাসচিব আর্সালা মুয়েলার।

ছয় দিনের মিয়ানমার সফরে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। রাখাইনে সহিংসতা বন্ধে আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং রাখাইন, কচিন ও শান রাজ্যের ধ্বংসযজ্ঞ ও সংকটময় পরিস্থিতি দেখতে ছয় দিনের সফর করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারি মহাসচিব আর্সালা মুয়েলার।

সফরে গুরুত্ব পায় মানবাধিকারের বিষয়টি। পরিস্থিতি উন্নয়নে উপায় খুঁজতে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আর্সালা।

রয়র্টাসের বিশেষ সাক্ষাৎকারে মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর্সালা মুয়েলার। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর সাথে বৈঠকে রাখাইনে সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন মুয়েলার।

রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদার সাথে ফিরে যেতে মিয়ানমারকেই সহায়কের ভূমিকা নিতে হবে। যেখানে গোটা বিশ্বের দৃষ্টি যখন কক্সবাজারের দিকে, ঠিক সেসময়ে রাখাইনে রোহিঙ্গাদের পরিস্থিতি ভুলে গেলে চলবে না বলেও উল্লেখ করেন তিনি।

জানুয়ারিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সাথে মিয়ানমার সমঝোতা চুক্তি করে। সম্প্রতি রাখাইনে ৫৫টি গ্রাম গুড়িয়ে দিয়ে সেখানে সেনা ব্যারাক স্থাপনের কথা জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তবে বরাবরের মতোই এমন অভিযোগকে অস্বীকার করেছে মিয়ানমার।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer