প্রকাশিত: ১১/১০/২০১৭ ৬:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৪ পিএম

নিউজ ডেস্ক::
বাংলাদেশে নবাগত ৫ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের বাড়িঘরে ফেরত পাঠানো নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পাকিস্তানকে যুক্ত হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসীর সঙ্গে দেখা করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসান এ অনুরোধ জানান।
হাই কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রায় ৫ লাখের বেশি বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় দেয়া এবং এ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই তার নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে।
হাই কমিশনারের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝি নিরসন করতে ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের তাগিদ দেন। জবাবে বাংলাদেশের হাই কমিশনার পাকিস্তান প্রধানমন্ত্রীকে বলেন, দীর্ঘ সময় থেকে ঝুলে থাকা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আয়োজনে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...