প্রকাশিত: ৩০/০৯/২০১৭ ৪:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টার কার্যালয়ের মন্ত্রী ইউ কিয়াও টিন্ট সুয়ের নেতৃত্বে একটি কূটনীতিক দল চলতি সপ্তাহে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে আলোচনা করতে দলটি আসছে বলে রাষ্ট্রীয় উপদেষ্টার কার্যালয়ের এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের জানান।

কূটনীতিক দল কবে আসবেন, সে ব্যাপারে দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মিয়াত আয়ে মিয়ানমার টাইমসকে বলেছেন, ‘আমরা এখনো দিনটা ঠিক জানি না। তবে আগামী দুয়েক দিনের মধ্যেই যাবেন।’

মিয়াত আয়ে জানান, এই সফরের পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে রাখাইন রাজ্যের জন্য আনান অ্যাডভাইজরি কমিশন এবং মংডু ইনভেস্টিগেশন কমিশনের প্রস্তাবিত সুপারিশসমূহ। সুপারিশগুলো মাথায় রেখে ১৯৯৩ সালের মিয়ানমার-বাংলাদেশ চুক্তির ভিত্তিতে যত দ্রুত সম্ভব পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফিরিয়ে নেয়াকে অগ্রাধিকার দিয়ে আলোচনায় বসা হবে।

১৯৯৩ সালের মিয়ানমার-বাংলাদেশ যৌথ বিবৃতি অনুসারে, মিয়ানমার বাংলাদেশে শরণার্থীদের আসা ঠেকানোর ব্যবস্থা নেবে এবং উপযুক্ত পরীক্ষা ও যাচাই-বাছাইয়ের পর পরিচয়পত্রধারী অথবা যাদের কাছে মিয়ানমার কর্তৃপক্ষের দেয়া কাগজপত্র বা মিয়ানমারের অধিবাসী হওয়ার প্রমাণপত্র আছে, এমন রোহিঙ্গাদের গ্রহণ করবে।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...