ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ২:৪১ পিএম
বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আর মিয়ানমারকে প্রশ্রয়ের অভিযোগে রাশিয়া ও চীনের সদস্যপদ কেড়ে নেয়ার প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে।

নিরাপত্তা পরিষদে বুধবারের বৈঠকে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি বর্ণনা করেন সম্প্রতি দেশটি সফরে যাওয়া জাতিসংঘের আন্ডার সেক্রেটারি মার্টিন গ্রিফিথস।

বৈঠকে জানানো হয়, সাধারণ জনগণের ওপর দমন-পীড়ন গত মাসে ব্যাপক আকার নিয়েছে। বেড়েছে বিমান হামলা। পরে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত জেমস কারিউকি জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাড়ানোর পাশাপাশি তাদের নিজ দেশে সম্মানের সাথে নিরাপদে ফেরার পরিবেশ তৈরিতে নিরাপত্তা পরিষদের সমর্থন আছে। সেইসাথে, পূর্ণ সমর্থন আছে সংকট নিরসনে আসিয়ান জোটের পাঁচ দফা প্রস্তাবনায়। রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় মিয়ানমারের প্রতি।

আন্তর্জাতিক আহ্বান ও চাপের মুখে মিয়ানমারের জান্তা সরকার নতি স্বীকার না করার পেছনে চীন ও রাশিয়ার ইন্ধন আছে উল্লেখ করে দেশ দু’টিকে বহিস্কারের প্রস্তাব পাশ হয়েছে। ১৫ সদস্যের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১২ ভোট পড়ে। ভোট দেয়নি ভারত, চীন ও রাশিয়া।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...