প্রকাশিত: ২৯/০১/২০১৭ ৮:৩০ এএম

নিউজ  ডেস্ক::

মায়ানমার মানবতার হাহাকার দুমড়ে মুচড়ে কাঁদছে। মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর বর্বর হত্যাকান্ডের কোন সুরাহা হচ্ছে না। নির্বিচারে অত্যাচার ও হত্যা জারি আছে। নির্যাতিত এবং প্রাণে বেঁচে যাওয়া রোহিঙ্গারা আশ্রয়ের খোঁজে তুমবুরুং হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশের মাটিতে সম্বলহীন অসহায় মানবতার জীবন কাটিয়ে ও প্রাণে বেঁচে আছে তারা। বাংলাদেশের অবস্থানরত মুসলিম রোহিঙ্গাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে অনেক দাতা সংস্থা। বাংলাদেশের মানবতার সেবায় নিয়োজিত সমাজসেবী প্রতিষ্ঠান ইউনাইটেড সাপোর্ট ফর ডিপ্রাইভড পিপল (টঝউচ) এর সহযোগীতায় গত ২০শে জানুয়ারি, ২০১৭ রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়। এই কার্যক্রমে ইউএসডিপির সভাপতি সাদিয়া বিনতে শাহজাহান এবং সেক্রেটারী শারমিন চৌধুরী উপস্থিত থেকে রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ এবং জামা কাপড় বিতরণ করেন। পাশাপাশি ভবিষ্যতেও তাদের সমস্যা এবং যেকোন প্রকার সহায়তার তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...