প্রকাশিত: ১১/১০/২০১৭ ৯:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ ও নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছে সংঘরাজ ভিক্ষু মহাসভা। বুধবার (১১ অক্টোবর) কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এসব ত্রাণসামগ্রী বিতরণ করে ভিক্ষু মহাসভার ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, মশারি, কম্বল, বালতি, জগসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ থের জানান, অসাম্প্রদায়িক চেতনায় সংগঠনের সিদ্ধান্ত অনুসারে প্রথম পর্যায়ে প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গাকে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়েছে। চট্টগ্রামসহ সারা দেশের বৌদ্ধবিহারের সমন্বয়ে এ সংঘরাজ ভিক্ষু মহাসভা।

পর্যায়েক্রমে আরও ত্রাণসামগ্রী রোহিঙ্গাদের দেওয়া হবে বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণকালে ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক সুমঙ্গল মহাথের, নিজামপুর ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি জিনালংকার মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার হিসাব পরীক্ষক মৈত্রীপ্রিয় মহাথেরো, প্রচার সম্পাদক সুমনোপ্রিয় থেরো, পূর্ণাচার ভিক্ষু সংসদের সাধারণ সম্পাদক ড. সংঘপ্রিয় থেরো, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, সাধারণ সম্পাদক প্রজ্ঞানন্দ থেরো, উখিয়া ভিক্ষু সমিতির ধর্মপাল মহাথেরো, কুশলায়ন মহাথেরো, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সাধারণ সম্পাদক বিপুলসেন থেরো, রামু অর্য্যবংশ ভিক্ষু সংস্থার জ্যোতিঃসেন ভিক্ষু, প্রজ্ঞানন্দ ভিক্ষু, এইচ শীলজ্যোতি থেরো, দীপংকর থেরো, আনন্দপ্রিয় থেরো, প্রজ্ঞামিত্র ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...