প্রকাশিত: ১৩/১১/২০১৮ ২:১৭ পিএম , আপডেট: ১৩/১১/২০১৮ ২:২৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম. শহীদুল হক। এছাড়া ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

হোটেল রেডিসনে ‘চতুর্থ শিল্প বিপ্লব’ শিরোনামে এক কর্মশালার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। এতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ফেরত পাঠানোর লক্ষ্যে তালিকাকৃত রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই।

১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, দেখা যাক, আমরা আশাবাদী। আমরা চেষ্টা করছি।

পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যে দুই দেশ (বাংলাদেশ-মিয়ানমার) মিলে একটি সময় ঠিক করেছি। সে অনুযায়ী কাজ করছি। এটি একটি জটিল প্রক্রিয়া। তবে রোহিঙ্গারা রোহিঙ্গাদের দেশে ফেরত যাবে এটাই স্বাভাবিক।

কিভাবে রোহিঙ্গা ফেরত যাবে জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গারা বাই রোড (সড়ক পথে) যাবে।

উল্লেখ্য, কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে ফেরত যাওয়ার জন্য তালিকায় থাকা রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer