প্রকাশিত: ১৮/০৯/২০১৭ ৪:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৩ পিএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমার সেনা ও নিরাপত্তাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা বলে জনপ্রতি ২হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগে ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া এলাকার রুস্তম আলী নামের এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার বশির আহমদের ছেলে। সোমবার বেলা ১২টার তাকে আটক করা হয়।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মিয়ানমার থেকে সর্বস্ব হারিয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা আশ্রয় নেয় ঘুমধুম বেতবুনিয়া এলাকায়। দুর্বলতার সুযোগে প্রভাব বিস্তার করে জায়গার ভাড়ার নামে প্রতি পরিবার থেকে ২হাজার টাকা করে চাঁদা নেন দালাল রুস্তম আলী।

দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেড আজিজুর রহমান জানান, রোহিঙ্গাদের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রুস্তম আলী নামের এক দালালকে গ্রেফতার করে ঘুমধুম পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, মিয়ানমারের রাখাইনে নির্যাতনের হাত থেকে বাঁচতে আগস্টের ২৫ তারিখ থেকে এ পর্যন্ত চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...