প্রকাশিত: ১৯/০১/২০১৯ ৩:২৮ পিএম


ডেস্ক রিপোর্ট – কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আজ বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।

সফরকালে লি নোয়াখালীর ভাসানচরেও যাবেন বলে জানা গেছে। এই দ্বীপটিতে রোহিঙ্গাদের স্থানান্তরের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার।

রোহিঙ্গা সমস্যার কেন্দ্র মিয়ানমারের প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও বাংলাদেশে ইয়াংহি লির ১১ দিনের সফর শুরু হয়েছে ১৪ জানুয়ারি। আজ শনিবার তিনি থাইল্যান্ড থেকে সরাসরি ঢাকায় আসবেন।

জাতিসংঘের এ বিশেষ দূত চলতি সফর থেকে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া মানবাধিকার কাউন্সিলের ৪০তম অধিবেশনে উপস্থাপন করবেন।

তবে বাংলাদেশ ও থাইল্যান্ড সফর করলেও মিয়ানমার সরকারের অসহযোগিতার কারণে সেখানে প্রবেশ করতে পারছেন না জাতিসংঘের বিশেষ দূত।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সাঁড়াশি অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এতে বেশ কয়েক হাজার রোহিঙ্গা নিহত এবং কয়েক লাখ আহত হয়। যার বেশির ভাগই নারী ও শিশু।

এ ছাড়া ভয়ংঙ্কর ওই অভিযানের শিকার হয়ে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো ওই অভিযানকে জাতিগত নিধন বলে অভিহিত করেছে। আর জাতিসংঘে আনা রোহিঙ্গা সংকট সংক্রান্ত প্রস্তাবের বিরোধিতা করে চীন ও রাশিয়া।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...