প্রকাশিত: ১৮/০১/২০১৮ ৯:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ঢাকা সফরে আসছেন। চলতি মাসে তার বাংলাদেশে আসার কথা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জোকো উইডোডো চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা আসবেন বলে জানিয়েছে সংশ্নিষ্ট সূত্র। তার সফরসূচি আগামী ২-১ দিনের মধ্যে চূড়ান্ত হবে।

সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দূত হিসেবে বাংলাদেশ সফর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। সফরকালে তিনি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।

সে সময় এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তার দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডো তাকে তিনটি বার্তাসহ বাংলাদেশে পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে শরণার্থী সমস্যার কারণে বাংলাদেশের ওপর যে বোঝা চেপেছে, সেজন্য ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সহমর্মিতা জানানো, বাংলাদেশকে সহায়তা করতে ইন্দোনেশিয়া তৈরি আছে তা জানানো এবং বাস্তব পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনা করা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer