প্রকাশিত: ০১/০২/২০১৮ ৯:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথাও আছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী ৯ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ঢাকায় আসবেন বরিস জনসন।

সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়াও মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে অবস্থিত শরণার্থী শিবিরগুলোতে যাবেন তিনি।

প্রায় এক দশক পর প্রথম ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এ সফরে আসছেন। এর আগে ২০০৮ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকায় এসেছিলেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer