প্রকাশিত: ০৮/১০/২০১৭ ৯:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩২ পিএম

নিউজ ডেস্ক::
ড্রোন ক্যামেরায় ধারণ করা নতুন একটি ভিডিও প্রকাশ করেছে সাহায্য সংস্থার জোট ডিজাস্টারস ইমার্জেন্সি কমিটি (ডিইসি)। এই ভিডিওতে কক্সবাজারের বালুখালী শরণার্থী শিবিরে মানবিকতার নাজুক পরিস্থিতি ফুটে উঠেছে। আর এমন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন চলমান সেনা নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ৫ লাখ ১৫ হাজার রোহিঙ্গা।

প্রায় এক মাস আগে এসব ভিডিও ধারণ করা হলেও প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যতদূর চোখ যায়, তাতে দেখা যায় ছোট ছোট অসংখ্য তাবু। আর একেকটি তাবুতে ঠাঁই হয়েছে হয়ত রাখাইনের এক সময়ের কোনো সম্ভ্রান্ত পরিবারের প্রাণে বেঁচে যাওয়া সদস্যদের।

সংগৃহীত ভিডিও

নিরাপত্তা চৌকিতে বিদ্রোহীদের হামলার পর মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন পীড়ন শুরু করে সেনাবাহিনী। আর এর পরেই গত ১৫ আগস্ট থেকে নতুন করে বাংলাদেশ সীমান্তের দিকে পালাতে শুরু করে রোহিঙ্গারা। এখন পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানায় সাহায্য সংগঠনগুলো।

যুক্তরাজ্যের প্রধান ১৩টি সাহায্য সংস্থার জোট ডিইসি এক সংবাদ বিবৃতিতে জানায়, রোহিঙ্গাদের দুর্দশা মোকাবেলায় তাদের আহবানে সাড়া দিয়ে ৫ মিলিয়ন ডলার সাহায্য পাঠিয়েছে বিভিন্ন দাতাগোষ্ঠী।

এদিকে ৭ অক্টোবর শনিবার জাতিসংঘের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে, নতুন করে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে পারে। জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। রাখাইনের পরিস্থিতিকে তিনি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন।

সাহায্য সংস্থাগুলোর ধারণা, প্রতিদিন দুই হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছ। সুত্র প্রিয় ডটকম

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...