প্রকাশিত: ২২/০৩/২০১৮ ১০:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৭ এএম

কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ে হাতির আবাসস্থলে এখন রোহিঙ্গাদের আবাস। প্রায় ৮ লাখ রোহিঙ্গা পাহাড়ের ভিতরে আবাসন গড়ে তোলায় হাতিদের জীবন শঙ্কার মুখে পড়েছে। প্রাণ রক্ষায় হাতিগুলো প্রায়ই লোকালয়ে চলে আসে এবং লন্ডভন্ড করে দেয় ক্যাম্পের বাড়িঘর। হাতির আক্রমণে গত পাঁচ মাসে মারা গেছে ১৩ জন। আহত হয়েছে ২০ জন।

হাতি হাতি!! এমন মাইকিং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রায়ই শোনা যায়। মাইকিং এরপর আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু হয় ক্যাম্পের মানুষজনের। প্রায়ই ক্যাম্পে রোহিঙ্গাদের বাড়িঘর পৃষ্ঠ হয় হাতির পায়ের নিচে।

মূলত এই এলাকাটি আগে ছিল হাতির আবাসস্থল। কিন্তু, মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের জায়গা করে দিতে গিয়ে বন কেটে এখানে গড়া হয় ক্যাম্প। এমনকি হাতির দলের চলাচলের রাস্তাটিও এখন রোহিঙ্গাদের দখলে। তাই মানুষের মতই হাতিরাও খুজে ফিরছে তাদের নিরাপদ আবাসস্থল। মাঝে মধ্যে তাই বাধ্য হয়ে ক্যাম্পগুলোতে ঢুকে পড়ে হাতি।

এদিকে, আবাসস্থল সংকুচিত হওয়ায় হাতিরা পড়েছে খাদ্য সংকটে। ফলে, খাদ্যের সন্ধানে হাতিরা বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে বলে জানান কক্সবাজারের আর আর আর সি’র কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম।

এ সমস্যা সমাধানে হাতির নিরাপদ চলাচলের পথ ও আবাসস্থল পুনরুদ্ধার করা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশে আই.ইউ.সি.এন’এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইশতিয়াক উদ্দিন আহমদ।

কক্সবাজার এবং বান্দরবানে হাতি চলাচলের ১২টি করিডোরের বেশিরভাগ এখন রোহিঙ্গা ক্যাম্প। হাতির বিলুপ্তি ঠেকাতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হাতিদের নিরাপদ আবাস্থল নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer