প্রকাশিত: ২৯/০১/২০১৮ ৯:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন মুসলিম ধর্মাবলম্বীদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাসের গ্রান্ড ইমাম শাইখ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) টেকনাফ ও উখিয়ার ক্যাম্প ঘুরে তিনি রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘গরিব অ্যান্ড এতিম ট্রাস্ট’ এর উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।

পরে টেকনাফ উপজেলার সাবরাং দারুল উলূম মাদরাসার বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বায়তুল মোকাদ্দাসের ইমাম। সেখানে তিনি ধর্মীয় বক্তৃতা দেন। আরবিতে দেওয়া তার বক্তব্য বাংলায় অনুবাদ করে শোনান আল ফালাহ সেন্টার ইউকে’র চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ খান।

ইয়াকুব আব্বাসীর উদ্বৃতি দিয়ে মাওলানা ফরিদ বলেন, বায়তুল মোকাদ্দাসের ইমাম নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে বলেন, কক্সবাজারের স্থানীয় লোকজনসহ বাংলাদেশের মানুষ রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

এসময় বিশ্বের মুসলমান ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইমাম আব্বাসী। এক সপ্তাহের সফরে গত শুক্রবার শাইখ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী ঢাকা আসেন। ৩ ফেব্রুয়ারি তিনি প্যালেস্টাইন ফিরে যাবেন। এর আগে সিলেট, মৌলভীবাজার ও ঢাকায় কয়েকটি ধর্মীয় সভা ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।

আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) গুলশান সোসাইটি মসজিদে তিনি জুমার নামাজ পড়াবেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...