প্রকাশিত: ৩০/১০/২০১৭ ৩:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪০ এএম

উখিয়া নিউজ ডটকম,রোহিঙ্গা ক্যাম্প থেকে:;
উখিয়ায় ময়নারগোর কাটাখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন খালেদা জিয়া। সোমবার (৩০ অক্টোবর) বেলা সোয়া একটায় তিনি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে ছবিসহ ব্যানার টাঙিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এসময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে দেখতে দেখা যায় উৎসুক রোহিঙ্গাদের।

এদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়ার ত্রাণ বিতরণের আগে সোমবার সকালে সেখানে অবস্থানরত সেনাবাহিনীর কাছে ৪৫ ট্রাক ত্রাণ হস্তান্তর করেছেন বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেসময় তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জন্য চাল, শিশু খাদ্য ও গর্ভবতী মায়ের খাদ্যসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছি।’

জানা যায়, কক্সবাজার শহর থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্বাগত জানিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বিএনপির বিভিন্ন সূত্রে জানা যায়, সরাসরি রোহিঙ্গাদের হাতে ত্রাণ দেওয়ার নিয়ম নেই। তাই হাতে হাতে ত্রাণ বিতরণ করবেন না খালেদা জিয়া। এক্ষেত্রে ক্যাম্পের দায়িত্বশীল কর্তৃপক্ষ সেনাবাহিনীর কাছেই সব ত্রাণ হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...