প্রকাশিত: ১৫/০৬/২০২১ ৮:২৭ পিএম

মিয়ানমারে সামরিক বাহিনীর নিপীড়নে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তথ্য অযাচিত অসঙ্গতভাবে সংগ্রহ করেছে জাতিসংঘ। পরে কোনো ধরনের সম্মতি না নিয়েই রাখাইনের সংখ্যালঘু এই মুসলিম জনগোষ্ঠীর তথ্য মিয়ানমারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।-খবর আলজাজিরা ও এএফপির
গত তিন বছর ধরে বাংলাদেশের বিভিন্ন আশ্রয়শিবিরে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীর নিবন্ধন করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। রোহিঙ্গাদের সেবা ও সহায়তা দেওয়ার প্রয়োজনে তাদের পরিচয়পত্র সরবরাহে এসব তথ্য সংগ্রহ করা হয়েছিল।

এইচআরডব্লিউ’র গবেষক বিলকিস উইলি বলেন, এতে আমরা পরিষ্কার হয়েছি, আমরা যেসব রোহিঙ্গার সঙ্গে কথা বলেছি, তাদের কারো কাছ থেকে সম্মতি চাওয়া হয়নি।

কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বলছে, বাংলাদেশ সরকারের ব্যবহারের জন্য সংগৃহীত এসব তথ্য প্রতিবেশী মিয়ানমারকেও যে দেওয়া হবে—তা রোহিঙ্গাদের অবগত করা হয়নি। সম্ভাব্য প্রত্যাবাসনের কথা বিবেচনায় নিয়ে মিয়ানমারের কর্তৃপক্ষকে রোহিঙ্গাদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থাটির সংকট ও সংঘাত বিষয়ক পরিচালক লামা ফাকিহ বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের উপাত্ত সংগ্রহ কার্যক্রম জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নিজস্ব নীতিমালার বিপরীত। এতে শরণার্থীদের আরও বড় ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।

তবে অভিযোগ খণ্ডন করে ইউএনএইচসিআর বলছে, বিশ্বজুড়ে শরণার্থীদের নিবন্ধন করার মাধ্যমে তাদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের স্পষ্ট নীতিমালা রয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, শরণার্থীদের বোঝার উপায় ছিল না যে ছবি, আঙুলের ছাপ ও বায়োগ্রাফিক উপাত্ত নেওয়া হচ্ছে, তা মিয়ানমারকেও দেওয়া হবে।
২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ২৪ রোহিঙ্গার সাক্ষৎকার নিয়েছে বৈশ্বিক মানবাধিকার সংস্থাটি। এসব রোহিঙ্গা বলেন, সহায়তা কর্মসূচির বাইরে কোথাও এ তথ্য কাজে লাগানো হবে, তা তাদের জানানো হয়নি।
এইচআরডব্লিউ’র গবেষক বিলকিস উইলি বলেন, এতে আমরা পরিষ্কার হয়েছি, আমরা যেসব রোহিঙ্গার সঙ্গে কথা বলেছি, তাদের কারো কাছ থেকে সম্মতি চাওয়া হয়নি। সুত্র: সময় টিভি

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...