প্রকাশিত: ১৮/১২/২০১৭ ৯:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৫ এএম

নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ শয্যার একটি ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এ হাসপাতাল স্থাপন করা হয়েছে। আজ (সোমবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র প্রতিনিধির উপস্থিতিতে হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
ইরানি হাসপাতালে নারী ও প্রসূতি বিভাগসহ বেশ কয়েকটি বিভাগ রয়েছে। এখানে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়রাও চিকিৎসা নিতে পারবেন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সমাজ সেবক মাওলানা আমজাদ হোসেন। তিনি বলেছেন, “ইরান সব সময় রোহিঙ্গাদের পাশে ছিল। আমরা ইরানের এ পদক্ষেপকেও স্বাগত জানাচ্ছি। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়রাও এ হাসপাতাল থেকে উপকৃত হবে।”

ইরানের উপ-রাষ্ট্রদূত শাফিয়ি হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বাংলাদেশের সরকার ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান প্রথম থেকেই রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হাসপাতাল পরিচালনার ব্যয়ও ইরান বহন করবে। হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও।

বিশ্বের যেখানেই মানুষের ওপর নিপীড়ন ও নির্যাতনের ঘটনা ঘটে সেখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ইরান। এরই অংশ হিসেবে রোহিঙ্গা মুসলমানদের অধিকারের বিষয়ে প্রথম থেকেই সোচ্চার রয়েছে তেহরান

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer