প্রকাশিত: ০৮/০১/২০১৮ ৮:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২০ এএম

ঢাকা : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্যার্থে বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে বিদেশি অনুদান বাবদ এ পর্যন্ত ৫৬৩ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৮৩৭ টাকা এসেছে। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ তথ্য জানান।

রাষ্ট্রপতির লিখিত বক্তব্যে জানানো হয়েছে, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা প্রদানে বিদেশি অনুদান নিভর ৮৯টি এনজিও’র ১৯৩টি প্রকল্পের অনুকূলে ৪৬০ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা ছাড় করা হয়েছে। আরো ৭৯টি প্রকল্পের অনুকূলে ১০২ কোটি ৯১ লাখ ১৬ হাজার ২৩৭ টাকা ছাড়ের কাজ চলছে।

রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, ‘প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সঠিক ও সময়োচিত সিদ্ধান্তের কারণে এ পর্যন্ত খাদ্যের অভাবে কিংবা বিনা চিকিৎসায় কোনো মিয়ানমারের নাগরিক মৃত্যুবরণ করেনি।’

তিনি বলেন, ‘গত বছর সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের ৭২তম অধিবেশন চলাকালে হাজার হাজার নিরীহ রোহিঙ্গা প্রাণভয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করছিলো। ওই অধিবেশনে আমাদেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার মূল কারণসমূহ তুলে ধরে এর স্থায়ী সমাধানের লক্ষ্যে সুনির্দিষ্ট পাঁচটি প্রস্তাব তুলে ধরে দ্রুত কার্যক্ররের উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যা সর্বমহলে সমাদৃত হয়।’

রাষ্ট্রপতি বলেন, ‘রাখাইন রাজ্যে নিজ ভূখন্ড হতে জাতিগত নিধনের ফলে বলপূর্বক বাস্তুুচ্যুত মিয়ানমারের ১০ লাখেরও বেশি অধিক নাগরিককে আশ্রয়, সুরক্ষা ও মানবিক সহায়তা প্রদানের কারণে বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশংসিত হয়েছে।’ আবদুল হামিদ বলেন, ‘এ সঙ্কট সমাধানে সরকার জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে যে, ১৬ কোটি জনসংখ্যা অধ্যুষিত, সীমিত সম্পদ ও ক্ষুদ্রায়তনের দেশটিতে বিশাল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন শেখ হাসিনা- এটা তাঁর সহানুভূতিশীল হৃদয়, মানবিক সংবেদনশীলতা এবং অপরিসীম সাহসিকতার পরিচয় বহন করে। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম চ্যানেল ফোর কর্তৃক প্রচারিত ভিডিও প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ’মাদার অব হিউম্যানিটি’ অভিধায় অভিহিত করা হয়।’ এজন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer