প্রকাশিত: ০৫/০৯/২০১৭ ১০:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ব্যাপক দমন পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করছে জেলা প্রশাসন। উখিয়ার বালুখালিতে বন বিভাগের ৫০ একর জমিতে তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

খালেদ মাহমুদ বলেন, ‘গতবছর অক্টোবরে রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে উখিয়ার বালুখালিতে বনবিভাগের ওই জমি বরাদ্দ দেওয়া হয় মাস ছয়েক আগে। গত বছর আসা কয়েক হাজার রোহিঙ্গা সেখানে রয়েছে। নতুন করে যারা আসছে, তাদেরও সেখানে আশ্রয়ের ব্যবস্থা করা হবে। নতুন আসা রোহিঙ্গাদের ছড়িয়ে ছিটিয়ে না থেকে ওই ক্যাম্পের আশেপাশে থাকতে বলা হয়েছে। সেখানে থাকলে কাউকে বাধা দেওয়া হবে না। অন্য কোথায়ও থাকলে তাদের উচ্ছেদ করা হবে।’

প্রসঙ্গত, গত মাস থেকে ফের মিয়ানমার সরকার রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম গোষ্ঠীর ওপর সেনা অভিযান শুরু করে। এর পরপরই গত ১০ দিনে জাতিসংঘের হিসেবে ৯০ হাজারের মতো রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer