প্রকাশিত: ১৯/০২/২০১৯ ৯:৪৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের জন্য স্থায়ী কাঠামো সম্বলিত আরসিসি ওয়ালের ঘর নির্মাণের তাগিদ দিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম।সোমবার সচিবালয়ে সংস্থাটির দুর্যোগকালীন সময়ের পরিচালক মোহাম্মদ আবদিকার মাহমুদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সাথে সাক্ষাতকালে এ তাগিদ দেন।

তবে বাংলাদেশ তাদের এ প্রস্তাব সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেছে।

বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গাদের খণ্ডকালীন সময়ের জন্য আশ্রয় দেয়া হয়েছে, তাই বাংলাদেশ তাদের জন্য স্থায়ী কাঠামোর ঘর নির্মাণের পক্ষে নয়। তবে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ৪২৩টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। প্রয়োজন হলে আর আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

এ সময় ১ লাখ রোহিঙ্গা পরিবারকে বোতলজাত গ্যাস সরবরাহের আশ্বাস দেয় আইওএম।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer