প্রকাশিত: ১৪/০৯/২০১৭ ৭:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৬ পিএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক::
প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। রোহিঙ্গা সমস্যা নিয়ে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে ব্রিফ করার কয়েকদিনের মাথায় এ সিদ্ধান্ত আসলো।

এর আগে রোহিঙ্গা সমস্যা নিয়ে গত সপ্তাহে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে বিস্তারিত তুলে ধরেন।

হাইকমিশনের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজের মাধ্যমে ত্রাণের প্রথম চালান বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছাবে।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ত্রাণসামগ্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করবেন।

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। মিয়ানমারে জাতিগত সহিংসতা চললেও এর প্রভাব পড়ছে বাংলাদেশে। ফলে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়াও মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পাঠকের মতামত

Single Page Bottom

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer