প্রকাশিত: ০৮/০৫/২০১৭ ৯:১৮ পিএম

নিউজ ডেস্ক::

মিয়ানমার থেকে নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৬ কোটি টাকার বেশি জরুরি অনুদান সহায়তা দিয়েছে জাপান সরকার। এই অর্থ বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আশ্রয়-বসতি নির্মাণ, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান এবং পানি সরবরাহে খরচ করা হবে।জাপান দূতাবাস, জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য।বিবৃতিতে জানানো হয়, এই ২০ লাখ ডলারের মধ্যে আইওএম ১০ লাখ ডলার, ইউএনএইচসিআর পাঁচ লাখ ডলার ও ইউনিসেফ পাঁচ লাখ ডলারের সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন থেকে রক্ষা পেতে গত অক্টোবর মাসে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গাদের ৭৪ হাজার মানুষ কক্সবাজারে এসে আশ্রয় নেয়। অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠীর সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়টি মানবিকভাবে বিবেচনার আহ্বান জানান।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer