প্রকাশিত: ১০/০৯/২০১৭ ৭:৪০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৭ পিএম

রাখাইন রাজ্যের গৃহহীন মুসলিমদের জন্য মিয়ানমার সরকার আশ্রয়কেন্দ্র করবে বলে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম দাবি করেছে। আজ শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল নিউ লাইট এ দাবি করেছে। ১৬ দিন ধরে চলা এই সংকটের মধ্যে সরকারিভাবে রোহিঙ্গাদের সহায়তার ঘোষণা এটাই প্রথম।

রাখাইন রাজ্য থেকে গত দুই সপ্তাহে প্রায় দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ মিয়ানমারকে রোহিঙ্গাদের জন্য নিরাপত্তা অঞ্চল করার তাগিদ দিয়েছিল।

মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় ২৭ হাজার বৌদ্ধও হিন্দু দেশটির আশ্রম ও বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। মিয়ানমার সরকার বলেছে, রোহিঙ্গাদের জন্য দেশটির উত্তর, দক্ষিণ ও রাখাইন রাজ্যের মাংদাওয়ে তিনটি ক্যাম্প করবে।

গৃহহীন রোহিঙ্গাদের জন্য মানবিক সাহায্য ও চিকিৎসাসেবা দেবেন মিয়ানমার রেডক্রসের কর্মীরা।

গত বছরের অক্টোবরে সন্ত্রাসীরা পুলিশ থানায় হামলা চালায়। তার পর থেকে তিন লাখ ৫০ হাজারেরও বেশি রোহিঙ্গা দেশ ছেড়েছে। এই সংখ্যা মিয়ানমারে রোহিঙ্গাদের তিন ভাগের এক ভাগ ধারণা করা হচ্ছে।

মিয়ানমার ইউএনের মানবাধিকার বিশেষ দূত জাংঘি লি শুক্রবার বলেন, মিয়ানমারে সহিংসতায় কমপক্ষে এক হাজার মানুষ নিহত হয়েছে।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও নির্যাতনের নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই ও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নোবেলজয়ী ডেসমন্ড টুটু।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...