প্রকাশিত: ২৩/০১/২০১৮ ৮:০২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪১ এএম
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা

চট্টগ্রাম ব্যুরো : মালয়েশিয়া সরকারের মাধ্যমে আরব আমিরাত থেকে রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণসামগ্রীর আরও একটি চালান এসে পৌঁছেছে। একটি কার্গো বিমানে এসব ত্রাণসামগ্রী গতকাল (সোমবার) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দর থেকে এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ হাবিবুর রহমান।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া সরকারের মাধ্যমে ত্রাণসামগ্রীর এ চালানটি প্রেরণ করেছে। চালানের মধ্যে চারটি পিকআপ, দুইটি বিশেষায়িত অ্যাম্বুলেন্স, বেশকিছু তাবু এবং ওষুধসহ মেডিকেল সামগ্রী রয়েছে। তিনি জানান, উখিয়ায় রোহিঙ্গাদের জন্য নির্মিত হাসপাতালে এসব ত্রাণসামগ্রী প্রেরণ করা হবে। এসব ত্রাণসামগ্রী সেনাবাহিনীকে তাৎক্ষণিক বুঝিয়ে দেয়া হয়েছে। ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ঢাকাস্থ আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তা আবদুল্লাহ আল শামসি ছাড়াও মালয়েশিয়ান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারে গণহত্যার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ত্রাণসমাগ্রী প্রেরণ অব্যাহত আছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer