প্রকাশিত: ২৭/১১/২০১৭ ৮:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক :

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত শীতবস্ত্রের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সোমবার বেলা ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেট্রোল বোমার আঘাতে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বিগত জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর নামে সহিসংতায় বোমার আঘাতে হতাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি। এছাড়াও, বিভিন্ন সময় জঙ্গি হামলায় যারা প্রাণ হারিয়েছেন- তাদের পরিবারের সদস্যদেরও সহায়তার চেক তুলে দেন শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, কেবল শীত পরতে শুরু করেছে ।মিয়ানমার থেকে যারা এসেছে এছাড়া আমাদের সাধারণ নাগরিকদের আমাদের ত্রাণ তহবিল থেকে যতদূর সম্ভব শীত বস্ত্র পাঠানো হবে। আপনারা ব্যাংক থেকে অনেক কিছু করছেন। মানুষের জন্যে সেবা করার এই মনোভাব সব সময় থাকতে হবে।

এরপর, বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন- বিএবি, পোশাক শিল্প মালিকদের সংগঠন- বিজিএমইএ’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া শীতবস্ত্র গ্রহণ করেন শেখ হাসিনা। এ সময়, নিষ্ঠা ও সততার সঙ্গে ব্যাংক পরিচালনার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...