প্রকাশিত: ২৬/১২/২০১৭ ৯:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৬ এএম

উখিয়া নিউজ ডটকম::

মিয়ানমার থেকে আসা নির্যাতিতা রো‌হিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বন উজাড়সহ প‌রিবেশ ও বনের অন্যান্য ক্ষতি মিলিয়ে প্রায় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প‌রিবেশ ও বন মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মিটি।

মঙ্গলবার বিকেলে সংসদীয় ক‌মি‌টির বৈঠক শেষে সংসদের মি‌ডিয়া সেন্টারে কমিটির সভাপ‌তি ড. হাছান মাহমুদ একথা জানান। এ সময় ক‌মিটি সদস্য নবী নেওয়াজ ও ইয়া‌ছিন আলী উপ‌স্থিত ছিলেন।

সাবেক প‌রিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, রো‌হিঙ্গাদের আগমনে এ পর্যন্ত ৩৯৬ কো‌টি অর্থাৎ প্রায় ৪০০ কো‌টি টাকার গাছ কাটা হয়েছে। তবে প‌রিবেশ ও বনের অন্যান্য ক্ষ‌তি ধরে প্রায় হাজার কো‌টি টাকার ক্ষ‌তি হয়েছে। এজন্য মন্ত্রণালয়কে অচিরেই পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার তা‌গিদ দিয়েছে ক‌মি‌টি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer