প্রকাশিত: ১১/০১/২০১৮ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১২ এএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমার সেনাবাহিনীর দমন-নিপীড়নের মুখে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কারণে এবার হুমকিরমুখে কক্সবাজারের উখিয়া-টেকনাফের বনভূমি। ঘর-বাড়ী তৈরীর ও জ্বালানী হিসেবে এসব রোহিঙ্গারা ব্যবহার করছে সংরক্ষিত বনাঞ্চলের গাছ ও বাঁশ। এছাড়া বিশাল বনভূমির বেশিরভাগ এখন রোহিঙ্গাদের দখলে। এভাবে চলতে থাকলে উখিয়া-টেকনাফ থেকে হারিয়ে যাবে বনভূমি। যা বড় ধরণের প্রভাব ফেলতে পারে পরিবেশের ওপর। জাতীসংঘসহ বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ি মিয়ানমার সেনাবাহিনীর দমন-নিপীড়নের মুখে কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে ৬ লাখের বেশি রোহিঙ্গা। তবে স্থানীয়রা বলছেন গেল ২৫ আগষ্ট থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে অন্তত ৯ লাখ রোহিঙ্গা। বিপুল পরিমাণ রোহিঙ্গার আবাসন ও ভরণ-পোষনে সরকার ও দেশী-বিদেশী সংস্থাগুলোকে অনেকটা হিমশিমই খেতে হচ্ছে। নতুনকরে সংকট দেখা দিয়েছে সৃষ্টি জ্বালানীতে। বিভিন্ন তথ্যমতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের রান্নার কাজে প্রতিদিন ৫ লাখ কেজির বেশী কাঠ ব্যবহার হচ্ছে। আর এই কাঠ সংগ্রহ করা হচ্ছে আশপাশের বনভূমি থেকে। উজাড় হচ্ছে উখিয়া-টেকনাফসহ পাশ্ববর্তী এলাকার বনভূমি। রোহিঙ্গারাই গাছ কেটে বিক্রি করছেন আশ্রয় কেন্দ্রে। পরিবেশের উপরে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়ার আশংকা করছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। খাদ্যের সঙ্গে ত্রান হিসেবে ঘর তৈরির সরঞ্জামও জ্বালানী দেয়ার পরার্মশ বন কর্মকর্তার। আর রোহিঙ্গাদের পাহাড় থেকে সরিয়ে আনার বিকল্প দেখছে না স্থানীয় প্রশাসন। সরকারী হিসেবে উখিয়া-টেকনাফের ৩ হাজার একর বলা হলেও বেসরকারী হিসেবে আরো বেশী বনভূমি এখন রোহিঙ্গার দখলে। ফলে হুমকির মুখে কক্সবাজারের বনভূমি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...