প্রকাশিত: ১৭/০২/২০১৯ ৭:২৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার ‘প্রাথমিক পরীক্ষা’র জন্য একটি টিম পাঠাতে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পররাষ্ট্র সচিব শহীদুল হক শুক্রবার এখানে আইসিসি প্রধান কৌঁসুলি ড. ফাতু বেনসুদার সঙ্গে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রীর এক বৈঠকের পর বলেন, তিনি (শেখ হাসিনা) আইসিসিকে আগামী মাসে বাংলাদেশ সফরে এলে আইসিসি টিমকে সম্ভাব্য সকল সহযোগিতা দেয়ার আশ্বাস দেন। খবর বাসসর।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী আগামী মার্চের শুরুতে বাংলাদেশ সফরে আসতে যাওয়া আইসিসি টিমকে নীতিগতভাবে স্বাগত জানিয়েছেন এবং এ ক্ষেত্রে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী ও আইসিসির প্রধান কৌঁসুলি ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানী সেনাবাহিনী গণহত্যা এবং মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ওপর নৃশংসতার বিচারের বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা চালানো পাকিস্তানী সেনাবাহিনীর সদস্যদের বিচারে সম্মুখীন করার ওপর গুরুত্বারোপ করেন। রোহিঙ্গাদের ওপর নৃশংসতার বিচার প্রসঙ্গে আইসিসির প্রধান কৌঁসুলি বলেন, আইসিসি ইতোমধ্যে রোহিঙ্গা ইস্যু আমলে নিয়েছে এবং দায়ীদের বিচারের জন্য একটি আদালত প্রতিষ্ঠা করেছে। ফাতু বেনসুদা বলেন, এ প্রসঙ্গে মামলা দাঁড় করানোর লক্ষ্যে আইসিসি টিম ‘প্রাথমিক পরীক্ষা’র জন্য বাংলাদেশ সফর করবে।

প্রধানমন্ত্রী আইসিসি প্রধান কৌঁসুলিকে বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকা-ের ঘটনা অবহিত করেন। সেই সঙ্গে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পর্কে তাকে জানান। গাম্বিয়ার নাগরিক ও আন্তর্জাতিক আইনজীবী ফাতু বেনসুদা বলেন, জার্মানস্থ বাংলাদেশের হাইকমিশনার বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকা- সম্পর্কে অবহিত করেছেন। যে কারণে তিনি বিষয়টি জানেন।

ড. বেনসুদা প্রধানমন্ত্রীকে আইসিসি পরিদর্শন করে ১৯৭১ সালের গণহত্যার বিচারের বিষয় নিয়ে কথা বলতে আহবান জানান। বাংলাদেশ আইসিসিতে জোরালো ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পররাষ্ট্র সচিব বলেন, আইসিতে বাংলাদেশ সাম্প্রতিককালে যোগদান করে জোরালো ভূমিকা রাখছে।

অপরদিকে সম্মেলনের পাশাপাশি আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নির্মূল সংক্রান্ত প্রচার কর্মসূচীর নির্বাহী পরিচালক নোবেল পদকপ্রাপ্ত বেট্রিক ফিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। পরমাণু অস্ত্র বন্ধ করার উদ্যোগের সঙ্গে বাংলাদেশ কাজ করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি ১৯৭৪ সালে বঙ্গবন্ধু কর্তৃক দক্ষিণ এশিয়াকে পারমাণু অস্ত্রমুক্ত অঞ্চল করার প্রচেষ্টার প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...