প্রকাশিত: ০২/০৩/২০১৯ ৫:৪৮ পিএম
ফাইল ছবি

নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের সদর দফতরে চলমান অভিবাসন সপ্তাহ থেকে এ আহ্বান জানানো হয়।

এর আগের দিন বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক বিশ্ব সংস্থাটির নিরাপত্তা পরিষদকে জানায় যে, তাদের পক্ষে নতুন করে আর রোহিঙ্গা আশ্রয় দেয়া সম্ভব নয়। বাংলাদেশের অভিযোগ, রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা থেকে তারা সরে গেছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিস্ময়কর উদারতা দেখিয়েছে।” “এটা অনুভব করাও দরকার যে তাহলে তারা কোথায় যাবে?,” যোগ করেন তিনি।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০১৭ সালের আগস্টে রাখাইনে হামলার ঘটনার পর মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer