উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১১/২০২৪ ১১:৩৬ এএম

রোহিঙ্গাদের আত্তীকরণ বাংলাদেশের জন্য বিবেচনাযোগ্য বিকল্প নয় বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা প্রধান ল্যান্স বনেউকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

সোমবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে ঢাকায় নতুন আইওএম প্রধান প্রথম সাক্ষাতে এলে তাকে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতা, এলাকার নিরাপত্তা উদ্বেগ, পরিবেশগত অবক্ষয় এবং ওই এলাকায় এত বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার কারণে জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়ে আলোকপাত করেন।

আলোচনায় অভিবাসনের নিয়মিত পথের প্রচার, জিসিএম বাস্তবায়ন ও ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের উন্নয়ন, দক্ষ অভিবাসন ও দক্ষতার মিলের জন্য ডাটাবেস উন্নয়ন, ডায়াস্পোরা সম্পৃক্তকরণ, মানবপাচার, প্রত্যাবাসন ও অনিয়মিত পরিস্থিতি এবং মানবিক সংকটে বাংলাদেশি নাগরিকদের পুনর্মিলন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন, তৃতীয় দেশে পুনর্বাসনের সুযোগ, স্থানীয় জনগোষ্ঠীর সংগ্রাম ও চ্যালেঞ্জ এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বৈশ্বিক মনোযোগ আকর্ষণ প্রাধান্য পায়।

পররাষ্ট্র সচিব দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের জন্য গ্লোবাল কমপ্যাক্ট (জিসিএম) বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আইওএমের প্রধান বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘ সহযোগিতার কথা উল্লেখ করেন এবং এর কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

পররাষ্ট্র সচিব নিয়মিত অভিবাসনের পথ সহজতর করার জন্য আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেন, যা আইওএম মহাপরিচালকের এজেন্ডার প্রথম সারিতে রয়েছে

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...