প্রকাশিত: ০৫/১০/২০২১ ৬:৪১ পিএম , আপডেট: ০৫/১০/২০২১ ৬:৪২ পিএম

ডেস্ক রিপোর্ট::
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সারাবিশ্বেই হত্যাকাণ্ড হয়। তবে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মঙ্গলবার সকালে সিলেটে ভারত সরকার প্রদত্ত লাইফসাপোর্ট অ্যাম্ব্যুলেন্স হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সীমান্তে গুলি চালায় না। এ সুযোগে বিভিন্ন সময় মিয়ানমার থেকে অস্ত্র ও মাদক প্রবেশ করে। এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সীমান্ত সুরক্ষা করা হবে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এখন আর কোনো ছাড় নয়। এভাবে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার আর হবে না।

মন্ত্রী আরও বলেন, নিজেদের ব্যবসার জন্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের অস্থিতিশীল করে তুলেছে বিভিন্ন এনজিও সংস্থা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ সময় অতিথিরা অ্যাম্বুলেন্সের চাবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। সুত্র: যুগান্তর

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...