প্রকাশিত: ২০/০৯/২০১৭ ৯:০২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের অস্থায়ী আবাসস্থল নির্মাণে জেলা প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্প ও ত্রাণ বিতরণে ব্যবহৃত সড়ক উন্নয়নে কাজ করবে তারা। বর্তমানে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কক্সবাজারে জেলা প্রশাসনের কাছে ত্রাণ পৌঁচ্ছে দিচ্ছে সেনাবাহিনী।

এ ব্যাপারে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান সমকালকে বলেন, রোহিঙ্গাদের অস্থায়ী আবাসস্থল নির্মাণে জেলা প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী। জেলা প্রশাসন চাইলে ত্রাণ বিতরণে সেনাবাহিনী যুক্ত হবে।

জানা গেছে, মঙ্গলবার ৩৯ দশমিক ৭৬৫ টন বিদেশি ত্রাণ পাঁচটি কাভার্ডভ্যানে কক্সবাজারে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।

নজরদারিতে থাকবে রোহিঙ্গাদের জন্য আসা ত্রাণবাহী কার্গো: রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে আসা ত্রাণের কার্গোতে নজরদারি করা হবে। ত্রাণের আড়ালে যাতে কেউ অবৈধ কিছু পাচার করতে না পারে, সে লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরই মধ্যে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এক চিঠিতে এ ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। যেসব বন্দর দিয়ে ত্রাণ প্রবেশ করবে, নিরাপত্তার স্বার্থে সেগুলোতে তদারকির জন্য বলা হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...