প্রকাশিত: ২১/০২/২০১৮ ৯:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
চলমান রোহিঙ্গা সংকট ইস্যুতে ভারত সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমার থেকে বিতা‌ড়িত রো‌হিঙ্গাদের নিয়ে বেশ ক্রাইসিসে আছি। ভারত আমাদের ক্রাইস মুহূর্তে (মু‌ক্তিযুদ্ধে) সহযো‌গিতা করে‌ছিল, আশা ক‌রি এবারের ক্রাইসিস মুহূর্তেও সহযো‌গিতা করবে।’

বুধবার (২১ ফেব্রুয়া‌রি) বিকেলে রাজধানীর ‌হোটেল রে‌ডিসন ব্লু‌ -তে তিন‌দিন ব্যা‌পী বাংলাদেশ-ভারত মি‌ডিয়া ডায়লগ-২০১৮ এর সমাপ‌নী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘আমরা জা‌নি মিয়ানমারের সঙ্গে আপনাদের দ্বিপা‌ক্ষিক সম্পর্ক রয়েছে। আপনারা আমাদের দীর্ঘ‌ দিনের বন্ধু। আপনাদের সম্পর্ক অব্যাহত রেখে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিন।’

‌মন্ত্রী আরও বলেন, ‘আমাদের অপ্রত্যা‌শিত এ বোঝা সইবার নয়। আপনারা মু‌ক্তিযুদ্ধের সময় সহযো‌গিতা করে‌ছিলেন, এই ক্রাইসিস মুহূ‌র্তেও আপনাদের সহযো‌গিতা চাই।’

‌তিস্তার পা‌নি বণ্টন চু‌ক্তি প্রসঙ্গে ভারতের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দী বাংলাদেশ সফরকালে বলে‌ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও তাঁর সরকারের আমলেই তিস্তার সমাধান হবে। আমি স্মরণ ক‌রিয়ে দিতে চাই আমাদের সরকারের সময় শেষ হতে চলেছে। আর হয়তো ৯/১০ মাস সময় আছে। আমাদের জনগণের কাছে যেতে হবে। তাই তিস্তা ইস্যু‌ দ্রুত সমাধান করুন।’

এসময় ভারতের গণমাধ্যম প্রতিনি‌ধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা প‌শ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনা‌র্জিকে বলুন, তি‌নি যেন দি‌ল্লি সরকারকে তিস্তা ইস্যুর সমাধানে সহযো‌গিতা করেন।’

অনুষ্ঠানে ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নানের সভাপ‌তিত্বে আরও উপ‌স্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হা‌লিম, ভারতীয় হাই ক‌মিশনের ডেপু‌টি হাই ক‌মিশনার ড. আদ্রেশ সৈকত প্রমুখ।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer