প্রকাশিত: ২৬/০৩/২০২০ ৪:২০ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে সাহায্যের জন্য জাতিসংঘসহ অন্যান্য সাহায্যকারী সংস্থার প্রতিনিধিদের ভিসা সহজীকরণে অনাপত্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের (বহিরাগমন-৫) যুগ্ম সচিব এ এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ অনাপত্তি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ইমেইল বার্তা হতে প্রাপ্ত জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর বাংলাদেশ কার্যালয় থেকো প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সাহায্যের জন্য জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সাহায্য সংস্থার প্রতিনিধিদের ভিসা প্রদান প্রক্রিয়া সহজীকরণের এ বিভাগের অনাপত্তি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

অনাপত্তি সংক্রান্ত চিঠি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র সচিবকে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...