প্রকাশিত: ০৮/০৯/২০১৭ ৮:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৪ পিএম

জেলার টেকনাফ সীমান্তে অভিনব একটি শাস্তির ব্যবস্থাকে অমানবিক বলে মনে হলেও বাস্তবে সীমান্ত জনপদের মানুষ এরকম শাস্তির ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে। কেননা বিষয়টির বিবরণও অত্যন্ত অমানবিক। তাই অমানবিক কাজের অমানবিক শাস্তি দেয়ার কথা জানান ইউনিয়ন পরিষদ মেম্বার।

মায়ানমারের রাখাইন রাজ্যের নির্যাতিত রোহিঙ্গারা নাফনদ পাড়ি দিয়ে এপারে আশ্রয় নিতে এসেই দফায় দফায় লুটেরাদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া গ্রামের তিন ইয়াবা সেবনকারী তরুণ অনুপ্রবেশকারী হতভাগ্য রোহিঙ্গাদের স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সাসহ কাপড়-চোপড় প্রায় প্রতিদিনই ছিনিয়ে নেয়।

এই তিন তরুণের বিরুদ্ধে উঠা অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল গফ্‌ফার তার সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার সকালে নাফনদ তীরে রোহিঙ্গার ঘাটে ওঁৎ পেতে থাকেন। নাফ নদ পাড়ি দিয়ে আসা রোহিঙ্গার একটি দলকে পথরোধ করে তিন ছিনতাইকারী লুটপাট করার সময় তাদের হাতেনাতে ধরা হয়।

ইউপি মেম্বার আবদুল গফ্‌ফার এ বিষয়ে জানান, তিন ইয়াবা সেবনকারী তরুণের অত্যাচারে এলাকাবাসী অতীষ্ঠ হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। তার উপর সর্বস্বহারা রোহিঙ্গাদের ধরে সর্বশান্ত করার কাজটি কোনোভাবেই এলাকাবাসী মেনে নিতে পারেনি। এ কারণেই অমানবিক কাজের অমানবিক শাস্তি দেয়া হয়েছে-বলেন ইউপি মেম্বার।

গ্রামের লোকজনসহ তাদের হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে টেকনাফ থানায় তাদের সোপর্দ করা হয়।

টেকনাফ থানার ওসি মো. মাঈনুদ্দিন খান জানান, আসলে রোহিঙ্গাদের নিকট থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার ঘটনাটি জঘন্য অপরাধজনক কাজ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...