প্রকাশিত: ২৫/১১/২০২০ ৭:০০ এএম , আপডেট: ২৫/১১/২০২০ ৭:০১ এএম

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারনেশনালের একটি বিবৃতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)৷ ডয়চে ভেলে বিবৃতিটির অংশবিশেষ প্রকাশ করেছিল৷
অ্যামনেস্টির বিবৃতি উদ্ধৃত করে ডয়চে ভেলে বাংলা ওয়েবসাইটে ২১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়, তিনশ’ থেকে চারশ’ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার৷ তবে রোহিঙ্গাদের অনেকেই চরটিতে যেতে রাজি নয় বলে জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি৷

আইএসপিআর প্রতিবাদলিপিতে জানিয়েছে যে ভাসানচরে স্থানান্তরের জন্য রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়ায় যথেষ্ট স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে এবং এটি স্বপ্রণোদিত৷ স্থানান্তর প্রক্রিয়া স্বপ্রণোদিত করতে বাংলাদেশ সরকার তার প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছে৷ ডি-ডবলিউ

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer