প্রকাশিত: ১২/০৬/২০২১ ৭:৫৬ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার একটি রেস্টুরেন্ট থেকে পাঁচ শতাধিক মরা মুরগি জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাদা পোশাকে এপিবিএনের সদস্যরা এয়ারপোর্টের কাস্টমস হাউস এলাকার ওই রেস্টুরেন্ট থেকে এসব মরা মুরগি জব্দ করে।

এ সময় মরা মুরগি জবাই করার জন্য সাতজনকে আটক করা হয়।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই রেস্টুরেন্টে মরা মুরগিগুলো নিয়ে আসা হতো। যা সাধারণ মানুষদের খাওয়ানো হতো।

গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি টিম সাদা পোশাকে ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক মরা মুরগি জব্দ করে। এ সময় মরা মুরগি জবাই করার সময় সাতজনকে আটক করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer