প্রকাশিত: ১১/১২/২০১৭ ৮:১৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪৯ এএম

ঢাকা : আগামীকাল সোমবার পৃথক সফরে বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জেরুজালেম পরিস্থিতি নিয়ে বিশেষ সম্মেলন ডেকেছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি। ওই সম্মেলনে যোগ দিতে সোমবার তুরস্কের পথে রওয়ানা হবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর ওআইসির বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে সম্মেলনের আগে আগামী ১২ ডিসেম্বর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হবে। আবার ১৩ ডিসেম্বর বিকেলে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সভা হবে।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতিয়েরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের যৌথ আমন্ত্রণে ফ্রান্সে অনুষ্ঠেয় ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ যোগ দিতে প্যারিসে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিন দিনের ফ্রান্স সফরে সোমবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer