প্রকাশিত: ১০/০৭/২০২১ ৫:৩৯ পিএম

মিয়ানমার জান্তা প্রধান জানিয়েছেন, রাশিয়া জুলাই মাসে ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা পাঠাবে। সামরিক শাসনের দেশটিতে সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর বাড়ার প্রেক্ষিতে এমন ঘোষণা আসলো। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এসময় সেনাবাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে।

জান্তা প্রধান জানান, মিয়ানমারে দ্রুত করোনাভাইরাস ছড়াচ্ছে এবং সিনিয়র রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা তাকে বলেছেন টিকা দিয়ে তারা সহযোগিতা করবে।

সেনাবাহিনীর মালিকানাধীন মায়াবতী টেলিভিশনে প্রচারিত বক্তব্যে জেনারেল মিন অং হ্লাইং বলেন, আমি তাদের বলেছি আমার ২০ লাখ ডোজ টিকা লাগবে এবং তারা তা দিচ্ছে।

শুক্রবার মিয়ানমারে ৪ হাজার ৩২০ জন আক্রান্ত শনাক্ত ও ৬৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে শনাক্তের নতুন রেকর্ড এটি।

জান্তা প্রধান জানান, গত মাসে রাশিয়ার কাছে ৭০ লাখ ডোজ টিকা চেয়েছিলেন।

মিয়ানমারের কারাগারগুলোতেও করোনা ছড়িয়ে পড়েছে। কুখ্যাত ইনসেইন কারাগারে অন্তত ৪০ জন বন্দি বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, মিয়ানমারে প্রকৃত আক্রান্তের হার জান্তার পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি হতে পারে। বিশেষ করে অভ্যুত্থানে করোনা পরীক্ষা ব্যবস্থা ভেঙে পড়া এবং স্বাস্থ্যকর্মীরা জান্তাবিরোধী ধর্মঘটে অংশগ্রহণের ফলে প্রকৃত পরিস্থিতি অনেক ভয়াবহ হতে পারে।

বিশ্বের অল্প যে কয়েকটি দেশ মিয়ানমারের অভ্যুত্থানকে স্বাগত জানিয়েছে সেগুলোর একটি রাশিয়া। অভ্যুত্থানের পর সামরিক শাসনবিরোধী বিক্ষোভে রাষ্ট্রীয় দমন-পীড়নের নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer