প্রকাশিত: ২৩/০৩/২০১৮ ১০:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৫ এএম

প্রেস বিজ্ঞপ্তি::

রামু ব্লাড ডোনার এসোসিয়েশন এর সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মার্চ)) বিকালে রামু বিশ^বিদ্যালয় কলেজে মাঠে অনুষ্ঠিত সভায় রামু ব্লাড ডোনার এসোসিয়েশন এর ৫০ হাজার ফলোয়ার পূর্তি রক্তদান ও কেক কেটে উদযাপন করা হয়।

সভায় আগামী ২৬ মার্চ এবং ২৯ মার্চ রামুতে আরো দুটি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় রামু ব্লাড ডোনার এসোসিয়েশন এর এডমিন সাইদুল হক সাঈদ, নুরুল হুদা, লোকমান হাকিম, মংমারমা হৃদয় বক্তব্য রাখেন। এতে রামু ব্লাড ডোনার এসোসিয়েশনের অর্ধ শতাধিক সদস্য অংশ নেন।

রামু ব্লাড ডোনার এসোসিয়েশনের এডমিন নুরুল হুদা ও সাইদুল হক সাঈদ জানিয়েছেন, রামুর জনসাধারণকে রক্তদানে উৎসাহিত করাই সংগঠনের মূল লক্ষ্য। প্রসূতি মা কিংবা কোন মানুষ যেন রক্তের অভাবে প্রাণ না হারায়। এ উদ্দেশ্য নিয়েই সংগঠনের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer