ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/১১/২০২৪ ১০:০৮ পিএম

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাতঘরিয়াপাড়া জাহাঙ্গীরের আলমের মালিকানাধীন ইট ভাটায় মোঃ আনিস (৪৫) নামের এক শ্রমিকের রহস্যময় মৃত্যু হয়েছে।

শনিবার(২ নভেম্বর) দুপুরে ফতেখাঁরকুল সাতঘরিয়াপাড়া যেট এইস টি ইট ভাটায় এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আনিস (৪৫) তিনি জামালপুরের দ্বীপচর এলাকার জাগির মন্ডলের ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে যেট এইস টি ইট ভাটায় সরজমিনে গিয়ে জানতে চাইলে ইট ভাটার কেয়ার টেকার বলেন নিহত আনিস হটাৎ অজ্ঞান হয়ে গেলে হাসপাতালে নিয়ে যায় সেখানে তার মৃত্যু হয়।

নিহত আনিসের সহকর্মীদের কাছে জানতে চাইলে তারা বলেন, নিহত আনিস ইট তৈরির জন্য স্টক করে রাখা মাটির নিচে চাপা পড়ে,এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে তার মৃত্যু হয়।

এদিকে ভিন্ন জনের ভিন্ন মন্তব্যে তার মৃত্যু রহস্যময় বলে মনে করছেন স্থানীয়রা, তারা সঠিক তদন্তের দাবী জানান।

এবিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন চৌধরীর কাছে জানতে চাইলে তিনি বলেন এধরনের কোন মৃত্যুর খবর থানায় আসেনি।

এবিষয়ে জানতে, যেট এইস টি ইট ভাটার স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমের সাথে সরাসরি ও মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ না করায় সম্ভব হইনি।

এদিকে আইনি প্রক্রিয়া শেষে আনিসের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...