ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ৮:০৯ পিএম
Oplus_131072

রামু থেকে বন্যার পানিতে ভেসে যাওয়া শিশু জুনাইদ আল হাবিবের (১১)মরদেহ ফিশারী ঘাটে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে কক্সবাজার মৎস অবতরণ কেন্দ্র (ফিশারী ঘাট) থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, উদ্ধার হওয়া শিশু রামুর লম্বরি পাড়া নুরুল কবিরের ছেলে জুনাইদ আল হাবিব (১১)।

জুনাইদের বাবা নুরুল কবির জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় নদীর পাড়ে লাকড়ি কুঁড়াতে গেলে বন্যার পানির স্রোতে ভেসে নিখোঁজ হয় জুনাইদ। এর পর রামুর বাঁকখালী নদী সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও জুনাইদের কোন সন্ধান মেলেনি।

পরে প্রায় ৪৮ ঘন্টা পর কক্সবাজার ফিশারী ঘাট এলাকায় শিশু জুনাইদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...