
কক্সবাজারের রামু উপজেলার তেচ্ছিপুল এলাকার উত্তর ফতেখাঁরকুল গ্রামের বাসিন্দা এবং ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের মেজভাই জাহাঙ্গীর আলম কোম্পানি আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী বুধবার জোহরের নামাজের পর তেচ্ছিপুল উত্তর ফতেখাঁরকুল মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের ইন্তেকালে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Single Page Footer


পাঠকের মতামত