উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/১০/২০২৪ ১১:০৫ পিএম
Single Page Top

রামুতে ৭ম শ্রেনিতে পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করেছে রামু উপজেলা প্রশাসন। জানা গেছে, উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল গ্রামে এক সৌদি প্রবাসীর একমাত্র কন্যা ময়না (ছদ্মনাম)। সে ৭ম শ্রেনিতে পড়ে। মেয়েকে টাকার লোভে জোরপূর্বক প্রবাসী বরের সাথে বিবাহ আয়োজন সম্পন্ন করেছিলো পরিবার। বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) রামুর তেচ্ছিপুল সম্রাট কনভেনশন হলে বরযাত্রার আয়োজন করা হয়।

আরও পড়ুন:: রামুতে ৭ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহের আয়োজন চলছে

 

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার পরানিয়া পাড়া গ্রামের জনৈক দুবাই প্রবাসীর সাথে বিয়ের আয়োজন চলছিল। বিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে কনভেনশন হলে অভিযান পরিচালনা করে রামু উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে বিয়ের স্থল থেকে পালিয়ে যায় কনের মা।

এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) মো: সাজ্জাদ সাজিদ রাতুল বলেন, বাল্য বিয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে প্রাপ্ত বয়সের প্রমাণপত্র দেখাতে না পারায় বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer