প্রকাশিত: ২২/১২/২০১৭ ৮:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১২ এএম

কামাল শিশির , রামু::

কক্সবাজার রামুতে সড়ক দূর্ঘটনায় এক মোটর বাইক মেকানিক নিহত ও ১জন আহত হয়েছেন । ২১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় রামু বাইপাস সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে । জানা যায় ,ঐ দিন উক্ত সময়ে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রি পাড়া এলাকার মৃত নবী হেসেনের পুত্র মোটর বাইক মেকানিক মিজানুর রহমান (১৮) গ্যারেজ থেকে নিজ বাইক চালিয়ে যাওয়ার সময় সরকারী টেক্সটাইল ভোকেশনাল স্কুল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় । এসময় সে পেটে আঘাত পায় এবং আরোহী সাত ঘরিয়া পাড়ার মো: হোসেনের ছেলে মো: ওসমান আহত হয় । তাদেরকে প্রথমে রামু হাসপাতালে পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিজানুর রহমানকে মৃত ঘোষণা করে । বর্তমানে আহত ওসমানের অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে । অপরদিকে মিজানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer