প্রকাশিত: ০৮/১০/২০১৬ ৬:৩৮ এএম

সোয়েব সাঈদ, রামু
রামুতে সড়ক দূর্ঘটনায় গৃহবধু নিহত এবং ২ শিশুসহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বিকাল চারটায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু হুমাইরা আকতার (২৪) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার শামসুল আলমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, যাত্রীবাহি একটি সিএনজি অটোরিক্সা রামুর দিকে আসছিলো। ঘটনাস্থলে পেছন থেকে আসা একটি দ্রুতগামি মিনিট্রাক (পিকআপ) ওই অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান গৃহবধু হুমাইরা আকতার। এ ঘটনায় নিহত হুমাইরা বেগমের ৪ মাস ও ৪ বছর বয়সী দুই শিশু, তাঁর নিকটাত্মীয় আরফাত ও অটোরিক্সা চালক গুরুতর আহত হয়েছে। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতাল ও অন্যান্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer