সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ২৮/০৮/২০২২ ৮:২০ এএম

রামুতে স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে গৃহবধু উধাও হয়েছে।এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন স্বামী।

ঘটনাটি ঘটেছে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পশ্চিম চামারকুল গ্রামে।

ওই গ্রামের মৃত ছব্বির আহমদের ছেলে আবদু রহমান জানান- গত ২২ আগস্ট সন্ধ্যায় তার স্ত্রী ইসমত আরা বেগম স্বর্ণালংকার, নগদ টাকা সহ বেশ কিছু মালামাল নিয়ে উধাও হয়ে যান।

এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান মিলেনি।

তিনি আরো জানান- ২ বছর পূর্বে রামুর গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিল এলাকার আবদুর রহমানের মেয়ে ইসমত আরা বেগমের সাথে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকে ইসমত আরা স্বামীর অবাধ্য হয়ে উশৃঙ্খল জীবনযাপন করছিলেন।

এমনকি প্রায় সময় স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকী দিতেন।

এ ঘটনায় বুধবার, ২৪ আগস্ট রামু থানায় লিখিত অভিযোগ দেন- ইসমত আরা বেগমের স্বামী আবদু রহমান।

পুলিশ জানিয়েছে- বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer