সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১০/০৪/২০২৫ ২:১০ পিএম

বিগত সরকারের সময়ে মানবতাবিরোধী সাজানো মামলায় দন্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দানকারী মুক্তিযোদ্ধা নুরুল আবছার (৭৬) কক্সবাজারের রামুতে জনতার হাতে আটক হয়েছেন।
১০ এপ্রিল, বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম পাড়াস্থ আবদুল গনি মাঝির বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নুরুল আবছার চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দন পুরা গ্রামের মৃত কাজী মোঃ জাবেদের পুত্র বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবী, তিনি দীর্ঘ দিন ধরে রামুর ওই বাড়িত আত্নগোপনে ছিলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহবায়ক শাব্বির হোসেন বাদশাহ জানান- আত্নগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনামুল হক, হানিফ জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনতা ওই বাড়িটি ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ ওসি ইমন কান্তি চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- আটক নুরুল আবছার বর্তমানে রামু থানা হেফাজতে রয়েছে। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা খোঁজ খবর নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...