সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৩/০২/২০২৫ ৬:৫৭ পিএম
ছবি-প্রতীকী

কক্সবাজারের রামুতে বাসের সাথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছে এবং দুইজন আহত হয়েছে। হতাহত ৩ জনই মোটরসাইকেল আরোহী। নিহত জাহিদ (৩০) সিলেটের জাফলং এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল গেইট সংলগ্ন বাইপাস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- কক্সবাজার অভিমুখি মোটর সাইকেল বহরের সাথে বিপরীতমুখি একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেল দুটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...